নড়াইলের সিঙ্গাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন (কেপি) মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে শতবর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আনন্দ র্যালি, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।