কম্বোডিয়ায় নতুন করে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু চালিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এ হামলা হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়েছেন। তবে এগুলোকে পদদলিত করে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে তারা।