সাভারে পাগলা কুকুরের কামড়ে ৫৪ জন আহত
সাভারে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।