৯৮-০০ ব্যাচের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট
প্রতি বছরের মতো এবারও মাঠে গড়াতে যাচ্ছে ৯৮-০০ ফ্রেন্ডস গ্রুপ কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি ১৯৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।