এক বছরের জন্য নিষিদ্ধ আফগান তারকা
আফগান স্পিন তারকা নূর আহমেদকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বললে খুব একটা ভুল হয়না। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ লিগে নিয়মিত ডাক পরে এই আফগান তারকার। চায়নাম্যান ঘরানার বোলার হওয়ার সুবাদে তার প্রতি আলাদা কদর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের। আর এই বাড়তি চাহিদার আবদার রাখতে গিয়েই বড় ভুল করলেন নূর আহমেদ।