সন্নিকটে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হ্যারিকেন, লণ্ডভণ্ড হতে পারে ফ্লোরিডা
মেক্সিকো উপসাগরে সৃষ্ট হ্যারিকেন ইদালিয়া ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও শক্তিশালী ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নিয়েছে। সামুদ্রিক শক্তিশালী এ ঝড়টির বিপর্যয়কারী প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) হ্যারিকেনটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।