ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ও গোলাবারুদ পাঠাতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বহুমুখী হামলায় বিপর্যস্ত ইসরায়েল। এমনকি হামলা মোকাবিলায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করেছে দেশটি। এই পরিস্থিতিতে ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদসহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠাতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র।