আবারও কি একসঙ্গে দেখা যাবে কারিনা-শাহিদকে?
বলিউডের প্রেমের ছবির তালিকায় উপরের দিকেই স্থান করে নিয়েছে জব উই মেট। সিনেমাটির মূখ্য ভূমিকায় ছিলেন কারিনা কাপুর খান ও শাহিদ কাপুর। অবশ্য কারিনা কাপুর তখনও কারিনা কাপুর খান হননি। সাইফ ঘরণী হওয়ার অনেক আগের কথা। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বলিউড দর্শকদের মন জয় করে নিয়েছিল দ্রুতই। শাহিদ-কারিনার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক।