বলিউডে কাজ পেতে কী মাশুল গুনতে হয়, জানালেন শেহনাজ গিল
সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। পরে যা হয়ার ইঙ্গিত ছিল তাই হলো—সোজা সলমন খানের ছবিতে সুযোগ! ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় শেহনাজের। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।