মেসিবিহীন মায়ামির কষ্টার্জিত ড্র
লিওনেল মেসি নেই। চোট কিংবা অস্বস্তি, ঠিক কী কারণে মেসি নেই তা অজানা। সার্জিও বুসকেতস আর জর্দি আলবাও দলে নেই। এমন এক ম্যাচে মায়ামি খুব দারুণ কিছু করবে এই প্রত্যাশা ছিল না কারোরই। মেসিহীন মায়ামি ঠিক কতখানি নাজুক, সেটা দেখা হয়ে গিয়েছে আগেই।