মুক্তিপণের টাকা না পেয়ে কিশোরকে হত্যা করে পুঁতে রাখা হয় মরদেহ
বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করেছে অপহরণকারীরা। রোববার (২২ অক্টোবর) রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি বিষখালী নদী এলাকা থেকে অপহৃত কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।