• 22 Mar, 2026

জেলার খবর

সাংবাদিক নির্যাতন বেড়েছে উদ্বেগজনকহারে

সাংবাদিক নির্যাতন বেড়েছে উদ্বেগজনকহারে

বিগত বছরের তুলনায় চলতি বছর সাংবাদিকরা বেশি পরিমাণে সহিংসকতার শিকার হয়েছেন। সংখ্যার পরিমাণে যা প্রায় দ্বিগুন। আর্টিকেল সাউথ এশিয়া আয়োজিত নারীদের নিরাপত্তাবিষয়ক এক সংলাপে এ তথ্য জানানো হয়েছে।

নড়াইলে ভুয়া “জুলাই যোদ্ধা” তালিকা নিয়ে ক্ষোভ: যাচাই-বাছাই করে প্রকৃতদের নাম পুনঃপ্রকাশের দাবিতে মানববন্ধন

নড়াইল সদর উপজেলার আদালত সড়কে রোববার (২৬ অক্টোবর) দুপুরে একটি সর্বস্তরের জন–সমাবেশে আয়োজিত মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে পূর্বে প্রকাশিত জুলাই গণ‑অভ্যুত্থান–র “যোদ্ধা” তালিকা সংশোধন করে ভুয়া নাম অপসারণ ও প্রকৃত আগামী আন্দোলনকারীদের (জুলাই যোদ্ধাদের) নাম পুনরায় যাচাই-বাছাই করে প্রকাশ করার।

Read More

শাহাবাদে সরকারি গাছ চুরি, চেয়ারম্যান অভিযুক্ত!

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারি রাস্তার দুই ধারের সামাজিক বনায়নের লাখ লাখ টাকার গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা দায়ের হলেও—তিনি এখনো অবাধে চেয়ারম্যানের পদে বহাল রয়েছেন! তদন্ত শেষে চার্জশিট দাখিল হওয়ার পরও প্রশাসনিক কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Read More

“শিশুর নিরাপত্তা কোথায়? নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে তোলপাড়”

নড়াইল সদরে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের এক কোমলমতি ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এ ঘটনা শুধু একটি শিশুর জীবনের ক্ষত নয়—এটি রাষ্ট্র ও সমাজের নৈতিক কাঠামোর ওপর এক গভীর আঘাত।

Read More

সভাপতি ফসিয়ার, সম্পাদক জাকির -বণিক সমিতির নেতৃত্বের পরিবর্তন

নড়াইলের ব্যবসায়িক অঙ্গনে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। জেলা শিল্প বণিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সভায় অংশ নেন জেলার শীর্ষ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।

Read More

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীর জেল : মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন

নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার পাজারখালি বাজারে এক প্রতিবন্ধী ব্যবসায়ীর বিরুদ্ধ ‘ভিত্তিহীন অভিযোগে’ ভ্রাম্যমাণ আদালত পাঁচ দিনের জেল দেওয়ার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। আইনের যথাযথ প্রয়োগ না করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন।

Read More

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামী’র মানববন্ধন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।”

Read More

রূপগঞ্জে বাটুল সিন্ডিকেটে জিম্মি মুরগী বাজার!

নড়াইলের রূপগঞ্জ মুরগী বাজার এখন এক ব্যক্তির সিন্ডিকেট নিয়ন্ত্রণে — এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে প্রান্তিক মুরগী ব্যবসায়ীরা। ওজনে কম, দামে বেশি এবং জোর করে দোকান দখল—সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন স্থানীয় প্রভাবশালী মুরগী ব্যবসায়ী বাটুল মজুমদার। অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় তিনি গড়ে তুলেছেন একক আধিপত্য আর ভয়ভীতি নির্ভর ব্যবসা সাম্রাজ্য।

Read More

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে কালনা-কামঠানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Read More

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি: নড়াইলে জামায়াতের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫-দফা দাবিতে নড়াইলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় আয়োজিত এক বিশাল সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

Read More

নড়াইলে ভুল চিকিৎসার অভিযোগে রোগীর পরিবারের মানববন্ধন : সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

নড়াইল সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। বায়োপসি ছাড়া ব্রেস্ট অপারেশন, অন্য ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট গ্রহণ না করা এবং রোগীর প্রতি অবমাননাকর আচরণের অভিযোগে ভুক্তভোগী রোগী ও তার পরিবার মানববন্ধন করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Read More