নড়াইলে দুই মিষ্টির দোকানকে দশ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ভোক্তার বাজার তদারকিতে দুইটি মিষ্টির দোকানকে ১০ (দশ) হাজার টাকা জরিমান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার পুরাতন বাসটার্মিনাল এলাকায় অলিপ সুইটস এন্ড রেস্টুরেন্ট ও নড়াইল ডেইরী কে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।