নড়াইল জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য নড়াইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে ইমাম হোসেন সেলিমকে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. টিপু শেখ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন অনেকেই।