৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান হাওয়াই মিঠাই
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম হাওয়াই মিঠাই। গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব, সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।