• 06 Mar, 2026

Category List

পাকিস্তান থেকে এলো ১১৬ টন পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম

পাকিস্তান থেকে এলো ১১৬ টন পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম

ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান থেকে পেঁয়াজ এনেছেন দেশের ব্যবসায়ীরা। ১১৬ টন পেঁঁয়াজ নিয়ে কনটেইনারগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গতকাল মঙ্গলবার। জাহাজ থেকে নামিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে থাকা পেঁয়াজগুলো গতকাল সন্ধ্যায় বন্দর থেকে ছাড় নেওয়া হয়েছে।  আজ বুধবার সেগুলো চট্টগ্রাম ও ঢাকার আড়তে পৌঁছবে।

জলবায়ু তহবিলের ১০০ কোটি ডলার পাচ্ছি: একনেকে প্রধানমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ ১০০ কোটি ডলার পাচ্ছে। এ অর্থ শুধু জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা যাবে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুন্দরবন রক্ষা প্রকল্প। এ-সংক্রান্ত প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পরিবেশ ও জলবায়ুবিষয়ক ব্যাপকভিত্তিক পরিকল্পনা ডেলটা প্ল্যানের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More

নড়াইলে এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা, আহত ১০

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যার যার সংসদীয় আসনে প্রচার-প্রচারনায় নেমেছেন অনেকেই। এরই অংশ হিসেবে নড়াইল-২ (৯৪) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারনাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব:) এর গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা।

Read More

নড়াইলের আশ্রায়ণে বস্তা পদ্ধতিতে সবজি চাষ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে বাসিন্দারা

নড়াইল সদর উপজেলার নারায়ণপুরে একটি ভিটায় দু’পাশে সারি সারি দশটি আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোতে বসত করছেন গৃহহীন দরিদ্র মানুষেরা।

Read More

সিসি ক্যামেরার আওতায় আসছে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র

পর্যটক হয়রানি ও অপরাধ ঠেকাতে কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার পর্যটনকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কার্যালয়ে পর্যটক হয়রানি রোধে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক এ তথ্য জানান।

Read More

লিবিয়ায় ভয়াবহ বন্যা, এক হাজারের বেশি মরদেহ উদ্ধার

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে সৃষ্ট বন্যায় দেশটির পূর্বাঞ্চলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

Read More

ড. ইউনূস মার্কিন ডেমোক্র্যাটিক পার্টিকে ডোনেশন দেন : কামরুল

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে উপার্জিত অর্থ থেকে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টিকে ডোনেশন করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

Read More

‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ লিখে ম্যাক্রোঁর টুইট

বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

Read More

ঘণ্টায় ২১ কিমি গতিতে দৌড়াবে নতুন এই সাইকেল

থমবারের মতো ইলেকট্রিক সাইকেল ভারতের বাজারে নিয়ে এসেছে টাটা মটোর্স। এটি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে দৌড়াবে।

Read More

দর্শকের টাকা ফেরত দেবেন এআর রহমান

চেন্নাইয়ে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এআর রহমানের সংগীত অনুষ্ঠানে যারা টিকিট কেটেও ঢুকতে পারেননি, তাদের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সুরকার রহমান নিজেই।

Read More

লুক্সেমবার্গের জালে রোনালদোহীন পর্তুগালের ৯ গোল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন না দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

Read More

রাশিয়াকে অস্ত্র দিলে উ. কোরিয়াকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো ‘আক্রমণাত্মকভাবে’ কার্যকর করার হুমকিও দিয়েছে দেশটি।

Read More