ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইব্রাহিম খলিল ওরফে সোহেলকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।