বলিউডে ৫৫ বসন্ত পার অমিতাভের, চমকে দিলেন এআই দিয়ে
বলিউড ও অমিতাভ বচ্চন দুটোই যেন সমার্থক। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি দাপটের সঙ্গে হিন্দি সিনেমায় কাজ করছেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে পর্দায় অভিষিক্ত হন অমিতাভ বচ্চন। সে হিসেবে রুপালি পর্দায় তার ৫৫ বসন্ত পার হলো।