স্বাধীনতা দিবসে স্বাধীনতাকামী ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ
আজ ২৬শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস। এমন দিনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে মুখোমুখি হবে ফিলিস্তিনের। যারা স্বাধীনতার জন্য লড়ছে দীর্ঘদিন থেকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ বনাম ফিলিস্তিন ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।