বড় জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে তুলল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন ঘটে। তারাও ফাইনাল খেলার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে প্রোটিয়ারা। এতে তিনে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজে লিড নেওয়ার ম্যাচটিতে টেম্বা বাভুমার দল লঙ্কানদের ২৪৫ রানে হারিয়েছে।