জলবায়ুর প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান
বিখ্যাত আমেরিকান সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে জলবায়ু পরিবর্তনের ওপর লেখা এক নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়ে আমাদের ক্ষতিগ্রস্তদের দায়িত্ব দিতে হবে এবং লড়াইয়ে তাদের (ক্ষতিগ্রস্ত) অর্থায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে নিবন্ধটি লিখেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের সিইও প্যাট্রিক ভারকুইজেন।