গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ চালু রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের
গাজা উপত্যকায় ২য় দফা অভিযান চলাকালে সেখানে মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশে কোনো বাধা না দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি এ আহ্বান জানিয়েছেন।