দেশের অন্যান্য জেলার তুলনায় নীলফামারীতে দুর্নীতির সংখ্যা অনেক কম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই দুর্নীতি অপসারণ আমাদেরই করতে হবে। তা না হলে আমরা আমাদের সন্তানদের জন্য একটি খারাপ পৃথিবী রেখে যাব। সেটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে।