বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে।
প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।
এই সিদ্ধান্ত চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর।