বিজ্ঞাপন

ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই : বাণিজ্য উপদেষ্টা

  • বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা।
  • আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
  • বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই : বাণিজ্য উপদেষ্টা
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে। আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফর্ম করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা।

তিনি বলেন, সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায়, কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে সবাই পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে তা লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গণ্ডি বেরিয়ে বহির্বিশ্বের বাজারে জায়গা করে নিতে কাজ করতে হবে।

বিজ্ঞাপন