যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।
শনিবার (৪ মে) খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ‘মেসার্স আব্দুল রাজ্জাক আজিজ’র উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন ও মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী আফরোজসহ অন্যরা।