বিজ্ঞাপন

এনভয় টেক্সটাইলসের পরিচালক পদ হারা‌লেন সালাম মুর্শেদীর মে‌য়ে ঐশী

  • শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয়…
  • সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আগামী ৫ বছরের জন্য শেয়ারহ…
  • োল্ডারদের সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ।
এনভয় টেক্সটাইলসের পরিচালক পদ হারা‌লেন সালাম মুর্শেদীর মে‌য়ে ঐশী
ছবি: নড়াইল কণ্ঠ

একই স‌ঙ্গে ডিএমডি পদ থেকে বাদ পড়ার পর এবার প্রতিষ্ঠান‌টির পরিচালক পদ হা‌রি‌য়ে‌ছেন শেহরীন সালাম ঐশী। তি‌নি সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর মে‌য়ে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এসব বিষয় অনু‌মোদন হয়।

এজিএমে সভাপতিত্ব করেন, এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়। 

সাধারণ  সভায় শেয়ারধারীদের বড় অংশ কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। ফলে তিনি পরিচালনা পর্ষদ  থেকে বাদ পড়েন।

শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্য পদে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি। এছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুনর্নিবাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।

dhakapost

২৮তম বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী, এফসিএস।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৯৬ লাখ টাকা। সে তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪১ টাকা ১ পয়সায়। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা।

বিজ্ঞাপন