তিনি বলেন, সারা দেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এর সঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।