বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

  • চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু…
  • ো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুস…
  • িভ পরিবেশক শোরুম ‘রিলায়েন্স এন্টারপ্রাইজ’।
চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
ছবি: নড়াইল কণ্ঠ

মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

সোমবার (৩ জুন) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, রিলায়েন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফিরোজ আলম বলেন, আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সর্বদা সর্বোচ্চ ক্রেতা সুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন। আমাদের প্রত্যাশা ভোলাহাটের প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য।

বিজ্ঞাপন