বিজ্ঞাপন

ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারা পাবে ২০ শতাংশ লভ্যাংশ

  • পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।
  • এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
  • পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারা পাবে ২০ শতাংশ লভ্যাংশ
ছবি: নড়াইল কণ্ঠ

বৃহস্পতিবার (৩০ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন হয়। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ডা. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ডা. মোস্তফা কে মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার এবং লীলা রশিদ।  

সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এজিএমটি পরিচালনা করেন।
 
ব্যাংকটি ২০২৩ সালে সমন্বিতভাবে ৮২৮ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করে। এর ফলে ২০২২ সালের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ৬১৪ কোটি টাকার তুলনায় ২০২৩ সালে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২২ সালের তুলনায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ২০২৩ সালে ব্র্যাক ব্যাংক এককভাবেই ৭৩০ কোটি টাকা মুনাফা করে, ২০২২ সালে যার পরিমাণ ছিল ৫৭৬ কোটি টাকা। সভায় ব্র্যাক ব্যাংক শেয়ারহোল্ডারদের এসব বিষয়ে জানায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন