অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের লক্ষ্য জানালেন অধিনায়ক
অস্ট্রেলিয়ায় লম্বা সফরের উদ্দেশে আজ (শনিবার) দেশ ছেড়েছে বাংলাদেশের এইচপি (হাই পারফরম্যান্স) দল। সফরে চারদিনের ম্যাচের সঙ্গে রয়েছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজও। যেখানে চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়। দেশ ছাড়ার আগে অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সিরিজ এটি।