‘বিশ্বকাপ জিততে এসেছিলাম, জেতা হয়ে গেছে, চলে যাচ্ছি’
দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের তৃষ্ণা মিটেছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। দীর্ঘ সময় পর বিশ্বকাপ জেতায় বাঁধভাঙা উল্লাস চলছে ভারত জুড়ে। এবার সেই আনন্দ স্রোতে গা ভাসিয়েছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি।