‘আমাকে এমপি নয়, আপনাদের চাকর মনে করবেন’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এলাকাবাসীর উদ্দেশে বলেছেন, ভোট দিয়ে বিজয়ী করে আপনারা আমাকে পাঁচ বছরের জন্য চাকর নিযুক্ত করেছেন। তাই আমাকে আপনারা এমপি হিসেবে বড় মনে করবেন না।