নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ১২২টি দেশে ব্যালট পাঠানো হয়েছে, যার একটি বড় অংশ প্রবাসীদের হাতে পৌঁছেছে এবং ইতোমধ্যে লক্ষাধিক ভোটপত্র পূরণ করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তি সহায়িত অনলাইন পদ্ধতিতে পরিচালিত এই উদ্যোগকে দেশের নির্বাচনী ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যানুসারে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটের আগে বিদেশ থেকে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ডাকযোগে ভোট প্রদান সম্পন্ন করেছেন। ইসি ডিজিটাল পদ্ধতিতে চড়ংঃধষ ঠড়ঃব ইউ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশে মোট ৭,৬৬,৮৬২টি ব্যালট পাঠিয়েছে, যার মধ্যে ৪,৯৩,৯২০টি ব্যালট প্রবাসী ভোটারের হাতে পৌঁছেছে এবং এরই মধ্যে ৩,৭০,৩২২টি ভোটপত্র বিদেশ থেকেই পূরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবে সর্বাধিক ২.৩৯ লাখ প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন, এরপর মালয়েশিয়ায় ৮৪ হাজারের বেশি নিবন্ধন হয়েছে। ১৯৭২ সাল থেকে আইনে ডাকযোগে ভোটের বিধান থাকলেও তথ্যপ্রযুক্তি সহায়িত অনলাইন পদ্ধতিতে এটাই প্রথম প্রবাস ভোট কার্যক্রম। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ে (ভোটের দিন বিকাল ৪টা ৩০মিনিট) প্রাপ্তব্যালটগুলো গণনায় ধরা হবে এবং এতে দেশের ইতিহাসে প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।