সরকারি চাকরিজীবীরা আসছে বিমার আওতায়
সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে উন্নত বিশ্বের পর্যায়ে নিতে জীবন বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।