সিরিয়ায় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ৩ যোদ্ধা নিহত
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর অন্তত তিন যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় তাদের প্রাণহানি ঘটেছে। মনিবার দামেস্কের ঘনিষ্ঠ দুটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।