থার্টি ফার্স্ট নাইটে গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে : সিএমপি
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নগরবাসীকে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইসঙ্গে রোববার (৩১ ডিসেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশের এ ইউনিট। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, গীর্জা-হোটেল-ক্লাব-বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, সড়কে টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজর