নেতৃত্বের মানদণ্ড কী শুধু ডিগ্রি?
শিক্ষাগত যোগ্যতা নয়, প্রয়োজন মনুষ্যত্ব ও গণতান্ত্রিক চর্চা। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন, জনপ্রতিনিধি হতে চাইলে নির্দিষ্ট স্তরের একাডেমিক সার্টিফিকেট থাকা জরুরি। এটি শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও প্রশ্ন থাকে—শুধু ডিগ্রিই কি একজন সুশাসক বা মানবিক নেতা গড়ে তোলে?