রাষ্ট্রবিরোধী মামলায় বরিশালে ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে। রোববার (১৯ নভেম্বর) সকালে র্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়।