• 17 Apr, 2026

জেলার খবর

নড়াইলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নড়াইলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলক চন্দ্র বিশ্বাস ও সভাপতি মোজাম্মেল হোসেন পিকুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা অনিয়মে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ায় অতিষ্ঠ বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাংশ, অভিভাবক ও এলাকাবাসী।

প্রতিবাদ করতে করতে আমি এখন সংসদ সদস্য : ব্যারিস্টার সুমন

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়।

Read More

‘জসিম যতটা না চেয়ারম্যান ছিলো তার থেকে সে ভালো মানুষ ছিলো’-হুইপ মাশরাফী

সৈয়দ সম্রাট আলী, বিশেষ প্রতিনিধি, নড়াইলকণ্ঠ : নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম জসিম মোল্যার রুহের মাগফেরাত কামনায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Read More

বাংলাবান্ধায় উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় ভাঙারির দোকান থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ওই সময় মর্টারশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশের ধারণা— মর্টারশেলটি ভারত, ভুটান ও নেপাল থেকে কোনো পাথরের গাড়িতে করে দেশে আসতে পারে।

Read More

“আমাকে নির্বাচিত করলে ইজ্জত সম্মান পাবেন” চেয়ারম্যান প্রার্থী আজিজ ভূঁইয়া

আমাকে নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আপনাদের কিছু দিতে পারি আর না পারি ইজ্জত সম্মান পাবেন এক কথা দিয়ে গেলাম।

Read More

ঠাকুরগাঁওয়ে বিকল পড়ে আছে রক্ত পরীক্ষার মেশিন, বিড়ম্বনায় রোগীরা

রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান (রিএজেন্ট) না থাকায় গত এক বছর ধ‌রে কা‌জে আস‌ছে না ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লের হেমাটোলজি অ্যানালাইজার মে‌শিন। এ‌তে নির্ভুল রি‌পোর্ট পে‌তে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাক‌তে হয় রোগী‌দের। ফ‌লে প্রতিদিন শত শত রোগী বিড়ম্বনার শিকার হচ্ছেন।

Read More

নড়াইলে সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে নড়াইল গেছেন। গতকাল মঙ্গলবার তিনি নড়াইল গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Read More

নড়াইলে কুপিয়ে বৃদ্ধের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাবুল খান (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করেছে। গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবুল খান হামারোল গ্রামের মৃত রিজাউল খানের ছেলে।

Read More

লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ

নড়াইলে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্বরণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুড়িরডোব মাঠে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী।

Read More

গোপালগঞ্জে একুশের প্রথম প্রহরে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ।

Read More

নড়াইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

Read More

নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নড়াইলে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তরের খুলনার আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Read More