তিন ফসলি জমিতে কোনো শিল্প-কারাখানা নয় : ভূমিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিন ফসলি জমিতে কোনো শিল্প-কারাখানা স্থাপন না করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। শনিবার (২ সেপ্টেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের টেকসই নগরায়ণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।