‘বিকাশ সাঁতার কাটছে’ বিজেপিকে যুব কংগ্রেস নেতার কটাক্ষ
ভারতের রাজধানী দিল্লিতে গত ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের দিন টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে অনুষ্ঠান স্থল ভারত মন্ডপমে। থইথই পানির একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এটি নিয়েই কংগ্রেসসহ বিরোধী দলগুলোর তীব্র কটাক্ষের মুখে ক্ষমতাসীন বিজেপি সরকার।