যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ
ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য ৩৯টি অডিট ফার্মের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এই তালিকায় ৩১টি প্রতিষ্ঠান ছিল। যোগ্য তালিকায় নতুন করে জায়গা পেয়েছে ৮টি অডিট ফার্ম।