‘যুবলীগ-আওয়ামী লীগ-ছাত্রলীগ বুঝি না, অপরাধী অপরাধীই’
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতাকারীদের বিষয়ে সরকারের শক্ত অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না; অপরাধী অপরাধীই। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর।