ঈদের আগেই বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি
ঈদের আগেই বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়।