বিজ্ঞাপন

গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে : নাহিদ ইসলাম

  • ঢাকা-১১ আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে…
  • ্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোন…
  • ীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে : নাহিদ ইসলাম
ছবি: নড়াইল কণ্ঠ

তিনি বলেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে, তবে এই অপচেষ্টা জনগণের রায় বদলাতে পারবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। 

এনসিপি আহ্বায়ক জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। 

বিজ্ঞাপন

নাহিদ বলেন, গণজোয়ারে ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে একটি মাফিয়া গোষ্ঠী। তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। 

একইসঙ্গে তিনি বলেন, যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে তাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে রয়েছে।

ঢাকা-১১ আসনের এই প্রার্থী লেখেন, এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে মাঠে তার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সেই বাস্তবতাই মেনে নিতে পারছে না। ভয় থেকেই তারা সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়েই চূড়ান্তভাবে প্রমাণ হবে কার পক্ষে এই আসনের মানুষ রয়েছে।

বিজ্ঞাপন