এক শোক বার্তায় মেজর মান্নান বলেন, দেশ একজন সফল আইনাজ্ঞকে হারাল। তিনি বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারেরও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এতে বোঝা যায়, তিনি কতটা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে গেছেন। জাতি একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে হারাল। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের শোক
- অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের…
- েষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে বিকল্পধারা বাং…
- লাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।