বিজ্ঞাপন

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

  • রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার…
  • াড়া এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়…
  • (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছেন।
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে  এলে কর্তব্যরত চিকিৎসা ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা গেটম্যান আল মোহাম্মদ বলেন, সকালে নাখালপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান বেঁচে নেই। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন