বিজ্ঞাপন

স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা…
  • যাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্…
  • টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবি: নড়াইল কণ্ঠ

তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ (বুধবার) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত ‘মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা বাংলাদেশিরা শান্তিপ্রিয় জাতি। সারা বিশ্বে যুদ্ধ, সংঘাত বন্ধ করে শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সমর্থন দিয়ে আসছে। পৃথিবীর সকল ধর্মের মূল বাণী শান্তি। 

দুর্গাপূজায় শোষণমুক্ত, বৈষম্যহীন আর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রার্থনায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিকরণসহ সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। 

বিজ্ঞাপন