বিজ্ঞাপন

সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : গুতেরেস

  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস…
  • ন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা…
  • ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।
সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : গুতেরেস
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে গুতেরেস ব‌লেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ ও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন